![]()


ঈদুল আযহা উপলক্ষে সিলেটে চার দিন করো’নার গণটিকাদান কার্যক্রম বন্ধ থাকবে। সরকারী সিদ্ধান্ত অনুযায়ী, ২০ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত তিন দিন ঈদের ছুটি থাকবে। ২৩ জুলাই শুক্রবার সা’প্তাহিক ছুটি থাকায় সেদিনও টিকা কার্যক্রম বন্ধ থাকবে।
মঙ্গলবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআইয়ের টিকা কার্যক্রম সংক্রান্ত নির্দেশনায় সরকার ঘোষিত সাধারণ ছুটির দিন এবং সা’প্তাহিক ছুটির দিন টিকা কার্যক্রম বন্ধ থাকার কথা আগেই বলা আছে। সে অনুযায়ী, আগামী চার দিন বন্ধ থাকবে টিকা কার্যক্রম।
ডা. হিমাংশু লাল রায় বলেন, আগামী শনিবার (২৪ জুলাই) থেকে যথারীতি আবারও টিকা কার্যক্রম চালু হবে। শনিবার থেকে যেহেতু সারাদেশে কঠোর লকডাউন শুরু হবে, তাই টিকা কার্ড প্রদর্শন করে টিকা নেওয়ার জন্য কেন্দ্রে যেতে পারবেন নিবন্ধনকারীরা। এক্ষেত্রে তাদের কাছে সরকারিভাবে এসএমএস-ও আসবে।
এদিকে সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মক’র্তা ডা. জাহিদুল ইস’লাম বলেন, রোজার ঈদের মতো এবারের ঈদেও টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে ছুটির দিনের মতো ঈদেও টিকা দেওয়া বন্ধ থাকবে।