![]()


রোববার সিলেটের দুই ল্যাবে আরও ২৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ১৩১ জন এবং শাহ’জালাল বিজ্ঞান ও প্রযু’ক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১১৪ জনের করো’না শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা’লের পিসিআর ল্যাব সূত্র জানায়, রবিবার ওসমানীর ল্যাবে ১৩১ জন করো’নাভাই’রাসে আ’ক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
এদিকে, শাহ’জালাল বিজ্ঞান ও প্রযু’ক্তি বিশ্ববিদ্যালয়ের করো’না পরীক্ষার ল্যাব ইনচার্জ মো. নাজমুল হাসান জানান, রবিবার শাবির ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১১৪ জনের করো’না শনাক্ত হয়েছে।
শনাক্তদের মধ্যে সিলেট জে’লার ৩৮ জন, সুনামগঞ্জের ৩৬ জন, হবিগঞ্জের ২৩ জন এবং মৌলভীবাজার জে’লার ১৭ জন রয়েছেন।