![]()


সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভা’রতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর ধাওয়া খেয়ে পানিতে পড়ে এক বাংলাদেশি যুবক নি’খোঁজ হয়েছেন।
সাঁতার না জানা বাংলাদেশি যুবক ভা’রতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধাওয়া খেয়ে পানিতে ঝাঁপ দেয়ার পর থেকে এখনো নি’খোঁজ রয়েছেন। নি’খোঁজ যুবক উপজে’লার ২ং জৈন্তাপুর ইউনিয়নের আর্দশ গ্রামের শফিক মিয়ার ছে’লে সোহেল মিয়া (২৮)।
জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান জানান, গত বুধবার (৬ জুলাই) আদর্শ গ্রামের শফিক মিয়ার একটি হালের গরু হারিয়ে যায়। (৭ জুলাই) বুধবার গরু সন্ধান করতে ভা’রতের সীমান্তে প্রবেশ করে বাংলাদেশী যুবক সোহেল। ভা’রতে প্রবেশের সময় সোহেল কে দেখে ফেলে ভা’রতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সন্ধ্যা সাড়ে ৭টায় ভা’রতীয় সুপারী জুমে গরুর খোঁজ না পেয়ে সোহেল বাংলাদেশে প্রবেশের প্রাক্কালে ভা’রতের রংহংকং বিএসএফ সদস্যরা ধাওয়া করে। সোহেল নিজের আত্ম’রক্ষার জন্য এলো মেলো দৌঁড়াতে থাকে এক পর্যায় ভা’রত সীমান্তের রংহংকং এলাকার একটি গর্তের পানিতে ঝাঁপদেয়।কিন্তু সাঁতার না জানা সোহেল গর্তে ঝাপ দিলেও ভা’রতীয় বিএসএফ সদস্যরা তার উপর পাথর নিক্ষেপ করেছে বলে স্থানীয় সূত্রে ইউপি চেয়ারম্যান জানতে পারেন বলে জানান।
বিএসএফ’র ধাওয়ায় পানিতে পড়ে নি’খোঁজ হওয়ার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়ে। বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনী বিজিবি, পু’লিশ, গোয়েন্দা সংস্থা ও মিডিয়ার কাছে পৌছে।
এদিকে সংবাদ পেয়ে শ্রীপুর বিজিবি ক্যাম্প ও জৈন্তাপুর মডেল থা’না পু’লিশের সদস্যরা ঘটনা স্থলের বাংলাদেশ অংশ ঘুরে দেখেছেন। করোনার কারণে সীমান্তে নিষেদাজ্ঞা থাকার কারনে বিএসএফ সদস্যদের সাথে বিজিবি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
জৈন্তাপুর মডেল থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) গো’লাম দস্তগির আহম’দ জানান, পু’লিশের টিম ঘটনাস্থলের আশ পাশ এলাকায় সংবাদ নিয়ে যুবক নি’খোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছি।
জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান জানান, এলাকা দূর্গম ও ভা’রতের অভ্যান্তরে হওয়ার কারনে এছাড়া গর্তের গভীরতা বেশি থাকায় নি’খোঁজ যুবকের সন্ধান পাওয়া যায়নি।
শ্রীপুর বিজিবি ক্যাম্পের বিওআইপি সদস্য মিজান জানান, বিএসএফ ধাওয়া খেয়ে যুবক নি’খোঁজের বিষয়টি শুনেছি। ফেরত এসেছে কিংবা আসেনি বিষয় জানা নেই। সীমান্তে কড়া নিষেদাজ্ঞা থাকায় আম’রা মিট পতাকা বৈঠক করা সম্ভব হচ্ছে না।