![]()

সিলেটে প্রা’ণঘাতী করো’নায় আ’ক্রান্ত হয়ে একদিনে শনাক্তের সংখ্যার নতুন রেকর্ড হয়েছে। আজ সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৮৯ জনের শরীরে ভাই’রাসটির সংক্রমণ শনাক্ত হয়। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। এ সময় আরও ৩ জনের মৃ’ত্যু হয়েছে। আর এই ২৪ ঘণ্টায় করো’নামুক্ত হয়েছেন ১৩৬ জন রোগী।
বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, করো’না শনাক্ত ৩৮৯ জনের মধ্যে সিলেট জে’লায় সর্বোচ্চ ২১৬ জনের পজিটিভ ধ’রা পড়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৌলভীবাজারে ৬৬ জন। এছাড়া, সুনামগঞ্জে ১৬ জন, হবিগঞ্জে ৫১ জন এবং সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা’লে চিকিৎসাধীন আরও ৪০ জনের শরীরে করো’না শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতা’লে ভর্তি হয়েছেন ৩৯ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতা’লে ২৫ জন, মৌলভীবাজারে ১০ জন ও সুনামগঞ্জে ৪ জন হাসপাতা’লে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে হাসপাতা’লে ভর্তি রয়েছেন ৫০৮ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতা’লে ৪৫০ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ৭ জন ও মৌলভীবাজারে ২৫ জন ভর্তি রয়েছেন।
এ বিভাগে এ পর্যন্ত করো’নায় আ’ক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১০৫ জন। এর মধ্যে সিলেটে ১৮ হাজার ৫৩২ জন, সুনামগঞ্জে ৩ হাজার ১৭৩ জন, হবিগঞ্জে ৩ হাজার দুইজন ও মৌলভীবাজারে ৩ হাজার ৩৯৮ জনের করো’না শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করো’নামুক্ত হয়েছেন ১৩৬ জন। তার মধ্যে সিলেট জে’লার ১০৮, সুনামগঞ্জের ৮, হবিগঞ্জের ৭ ও মৌলভীবাজারের ১৩ জন। আর এ পর্যন্ত সিলেট বিভাগে করো’নামুক্ত হয়েছেন ২৪ হাজার ৪৭৮ জন। এর মধ্যে সিলেট জে’লার ১৬ হাজার ৭২৪ জন, সুনামগঞ্জ জে’লার ২ হাজার ৮৬৬ জন, হবিগঞ্জ জে’লার ২ হাজার ১২৫ জন ও মৌলভীবাজার জে’লার ২ হাজার ৭৬৩ জন।
সিলেট বিভাগে সব মিলিয়ে করো’নায় ৫০৫ জনের মৃ’ত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জে’লায় ৪১০ জন, সুনামগঞ্জে ৩৫ জন, হবিগঞ্জে ২২ জন এবং মৌলভীবাজারে ৩৮ জনের মৃ’ত্যু হলো।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে সিলেট বিভাগে র্যাপিড এন্টিজেন টেষ্টের মাধ্যমে ৪৫ জন করো’না রোগী শনাক্ত হয়। তাদের মধ্যে জে’লা ভিত্তিক সিলেটে ৯, সুনামগঞ্জে ৯, হবিগঞ্জে ৯ ও মৌলভীবাজারে ১৮ জন রয়েছেন।