![]()



সিলেটে বিয়ানীবাজার থা’নায় অ’স্ত্র ও অ’পরহণ মা’মলার ওয়ারেন্টভুক্ত আবুল হাসান নামে এক পলাতক আ’সামিকে গ্রে’প্তার করেছে জে’লা পু’লিশের গোয়েন্দা শাখা। গ্রে’প্তারকৃত হাসান বিয়ানীবাজারের গুঙ্গাদিয়া এলাকার সাখাওয়াত আলী ছে’লে।
শুক্রবার (২ জুলাই) সন্ধ্যা ছয়টায় সিলেট শহরের কুমা’রপাড়া এলাকা থেকে তাকে গ্রে’প্তার করা হয়। ডিবি পু’লিশ জানায়, পু’লিশের চোখ ফাঁকি দিয়ে চলার জন্য সাংবাদিকের স্টিকার গাড়িতে লাগিয়ে কৌশলে সে চলাফেরা করতো। তার বি’রুদ্ধে মোটরসাইকেল এবং সিএনজি ছিনতাইয়ের সাথে জড়িত থাকার অ’ভিযোগ আছে।
গ্রে’প্তারের বিষয়টি নিশ্চিত করেন জে’লা পু’লিশের সহকারী মিডিয়া অফিসার ও জে’লা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম। তিনি বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বিয়ানীবাজার থা’না পু’লিশের নিকট হস্তান্তর করা হবে।