![]()



জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর বিভাগের উপ-পু’লিশ কমিশনার (ডিসি) আ স ম মাহতাব উদ্দিন।
তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুরু হওয়া সরকারি বিধিনিষেধ পরিপালনে মাঠে কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনী।
মিরপুর বিভাগের ডিসি আ স ম মাহতাব উদ্দিন জানান, মিরপুরের বিভিন্ন পয়েন্টে সকাল থেকেই দায়িত্ব পালন করছেন পু’লিশ সদস্যরা। স্থাপন করা হয়েছে একাধিক চেকপোস্ট। এসব চেকপোস্টে ঢাকা মেট্রোপলিটন পু’লিশের ট্রাফিক বিভাগ এবং সংশ্লিষ্ট থা’নার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন।
তিনি আরও বলেন, জরুরি প্রয়োজনে যারা সড়কে বেরিয়েছেন তাদেরকে মুখোমুখি হতে হচ্ছে পু’লিশের জিজ্ঞাসাবাদের। এই কঠোর লকডাউনের মধ্যেও যথাযথ কারণ ছাড়া ঘর থেকে বের হওয়ায় শতাধিক জনকে আ’ট’ক করা হয়েছে মিরপুরের বিভিন্ন স্থান থেকে। পাশাপাশি দুইজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অ’ভিযানে অর্ধশত যানবাহনকে মা’মলার আওতায় আনা হয়েছে।