সর্বশেষ আপডেট : ১৬ ঘন্টা আগে
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৫ মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৫ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ২৫ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন মারা যান ১৪ জন।

তিনি জানান, ২৮ জুন সকাল ৮টা থেকে ২৯ জুন সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৫ জনের মৃত্যু হয়েছে। এর আগে ২৪ জুন সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছিল। চলতি মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট ৩৪০ জনের মৃত্যু হলো।

তিনি আরও জানান, মারা যাওয়া ২৫ জনের মধ্যে করোনা পজিটিভ ছিলো নয় জনের। বাকি ১৬ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ জন। করোনা ইউনিটে ভর্তি আছেন ৪৫৯ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪০৫টি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: