সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

গোলাপগঞ্জে নিখোঁজ শিশুর লাশ মিললো ডোবায়

গো’লাপগঞ্জে নি’খোঁজের একদিন পর তায়েফ আহম’দ (১১) নামে এক শি’শুর লা’শ উ’দ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২ জুন) সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে শি’শুটির লা’শ উ’দ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মহিদুজ্জামান লাভলু। তিনি জানান, ধারনা করা হচ্ছে সে ডোবার পানিতে ডুবে মা’রা যায়।

নি’হত শি’শুটি উপজে’লার ভাদেশ্বর ইউপির পশ্চিমভাগ তেরাগু’লির উসমান আলী কর্ণেলের ছে’লে। সে স্থানীয় পশ্চিমভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র।

জানা যায়, মঙ্গলবার সকালে প্রতিবেশী এক ব্যক্তি ভোরে ঘাস কাটতে যাওয়ার সময় ডোবায় শি’শুটির লা’শ ভেসে থাকতে দেখেন। এসময় তিনি পরিবারে খবর দিলে স্থানীয়রা মৃ’ত অবস্থায় শি’শুটির লা’শ উ’দ্ধার করেন।

এর আগে, সোমবার সকালে সে বাড়ির আশপাশ খেলার উদ্দেশ্যে কোথায় যায়। পরে দীর্ঘ সময় পর বাড়ি না ফেরায় সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায় নি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: