সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেট নগরীর চৌহাট্টায় মোটরসাইকেল আ’ট’কানোয় পু’লিশকে মা’রধর, গ্রে’প্তার ২

সিলেট নগরীর চৌহাট্টায় সিগন্যাল অমান্য করে এগিয়ে যাওয়ার সময় বাঁ’ধা দেয়ায় ট্রাফিক পু’লিশের এক সার্জেন্ট’কে মা’রধর করেছেন সৌরভ চৌধুরী নামের এক যুবক। ঘটনার পর পু’লিশ সৌরভ ও তার সহযোগিকে গ্রে’প্তার করে সিলেট কোতোয়ালি থা’নায় নিয়ে যায় এবং ট্রাফিক সার্জেন্ট হাসপাতা’লে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন।

শনিবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় ট্রাফিক সার্জেন্ট মোহাম্ম’দ জসিম উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থা’নায় মা’মলা দায়ের করছেন বলে জানান থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) এসএম আবু ফরহাদ।

গ্রে’প্তারকৃত সৌরভ সিলেটের টুকেরবাজার এলাকার পীরপুর গ্রামের সন্তোষ ঘোষের ছে’লে। সে নিজেকে ছাত্রলীগ কর্মী বলে দাবি করেছে।

পু’লিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে নগরীর চৌহাট্টা পয়েন্টে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চারদিকের সড়কেই গাড়ির লম্বা লাইন লেগে যায়। এসময় ট্রাফিক সার্জেন্ট মোহাম্ম’দ জসিম উদ্দিন দুদিকের গাড়ি বন্ধ করে দুদিকের গাড়ি ছাড়েন। কিন্তু ছাত্রলীগ কর্মী সৌরভ সার্জেন্টের সিগন্যাল অমান্য করে মোটরসাইকেল নিয়ে এগিয়ে যেতে চাইলে জসিম উদ্দিন বাঁ’ধা দেন। এসময় সৌরভ উত্তেজিত হয়ে ‘আমি ছাত্রলীগ করি। ফোন দিলে তর অবস্থা বেহাল হবে’ এ কথা বলে ট্রাফিক সার্জেন্টের দিকে তেড়ে গিয়ে মা’রধর শুরু করেন। এতে ট্রাফিক সার্জেন্ট জসিম বেশ আ’হত হন।

খবর পেয়ে কোতোয়ালি মডেল থা’নার একদল পু’লিশ দ্রুত চৌহাট্টা পয়েন্টে গিয়ে সৌরভ ও তার সহযোগিকে আ’ট’ক করে থা’নায় নিয়ে যায় এবং ট্রাফিক সার্জেন্ট জসিমকে উ’দ্ধার করে হাসপাতা’লে পাঠায়।

এ বিষয়ে কোতোয়ালি থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) এসএম আবু ফরহাদ বলেন, ছাত্রলীগ কর্মী পরিচয় দানকারী সৌরভ নামের এক যুবক ট্রাফিক সার্জেন্ট জসিমকে বেধড়ক মা’রধর করেছে। তাকে আ’ট’ক করে থা’নায় নিয়ে আসা হয়েছে। তার বি’রুদ্ধে জসিম উদ্দিন বাদি হয়ে মা’মলা দায়ের করছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: