![]()



অগ্রনী তরুন সংঘের সাবেক সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী জাহেদ মাহমুদ তুহিনকে অগ্রনী তরুন সংঘের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার ১১মে সন্ধ্যায় নগরীর সুবিদবাজারস্হ লন্ডনী রোডের কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন অগ্রনী তরুন সংঘের সভাপতি জহিরুল ইসলাম মিশু। সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান তফাদার মুক্তারের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগ সভাপতি শামীম আহমদ ভিপি।
এ সময় তিনি বলেন যুব সমাজই পারে সমাজ থেকে সব বিশৃঙ্খলা দূর করতে।অগ্রনী তরুণ সংঘ লন্ডনী রোড এলাকার শৃঙ্খলা বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে যা সত্যিই প্রশংসার দাবি রাখে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অগ্রণী তরুণ সংঘের সাবেক সভাপতি দেলোয়ার আহমদ, আনহার উদ্দিন দুলোন, রাসেল আহমেদ চৌধুরী রাজু, বদরুল হোসেন,সহ সভাপতি তোফায়েল আহমেদ তুহিন, রাশেদুজ্জামান রাশেদ, কাওসার আহমদ,মারজান তৌফিক, আল আমিন প্রমুখ। এসময় অগ্রনী তরুন সংঘের পক্ষ থেকে সাবেক সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী জায়েদ মাহমুদ তুহিন কে ক্রেস্ট প্রদান করা হয়।