সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে সাংবাদিক লিটনের রহস্যজনক মৃত্যু

সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক নিজামুল হক লিটনের রহস্যজনক মৃতূ হয়েছে। তবে তার পরিবার বলছে সে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন গঙ্গানগর চক গ্রামে নিজ বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে নিহতের পরিবার জানায়। শুক্রবার (৪ জুন) সকালে মোগলাবাজার থানা পুলিশ লিটনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। লিটনের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে লিটনের ভাগ্নে জাহেদ আহমদ বলেন, বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে সবাই যার যার ঘরে চলে যাই। রাত ৩টার দিকে আমাদের নানার চিৎকার শুনে সবাই ঘর থেকে বের হয়ে দেখি মামার লাশ ঝুলে আছে। এসময় পরিবারের দুজন ওড়না কেটে লাশটি নীচে নামান।

মোগলাবাজার থানার এস আই শিপু কুমার জানান, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে সাংবাদিক লিটন আত্মহত্যা করেছেন। তবুও পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ময়নাতদন্তের জন্য তার লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: