![]()



সিলেটের দক্ষিণ সুরমায় বোনের মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ভাই। বৃহস্পতিবার (২০ মে) রাত আটটায় দক্ষিণ সুরমা খানুয়া বাইপাসে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালক ফিরোজ মিয়া ও হেলপার হেকিম কে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম। সড়ক দুর্ঘটনায় নিহত বায়োজিদ (২২)। তিনি দক্ষিণ সুরমা কামাল বাজার এলাকার বাসিন্দা।
সূত্র জানায়,নিহত বায়োজিদ এর বোন মারা গিয়েছিলেন রাগিব রাবেয়া হাসপাতালে। তার মৃতদেহ এ্যাম্বুলেন্স যুগে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল। আর তিনি ঐ এম্বুলেন্স এর পিছনে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। তার বোনের মৃতদেহ বাড়িতে গিয়ে পৌঁছায়। এ সময় তিনিও তার বাড়িতে ঢুকতে চেয়েছিলেন। তখন লাফার্জ সিমেন্ট কোম্পানির সিমেন্ট ভর্তি ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারাযান। তাৎক্ষণিক খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকের চালক, হেলপার ও ট্রাকটি আটক করে থানায় নিয়ে যান। আর মৃতদে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান,বোনের মৃতদেহ বাড়িতে নেয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বায়োজিদ। বর্তমানে তার মৃতদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রয়েছে। আর ঘাতক ট্রাক, চালক ও হেলপারকে আটক করা হয়েছে।