![]()



নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আপনারা জেনে তাজ্জব হবেন, আ মেরিকা থেকে কিছু মানুষ বাংলাদেশে করো নার ভ্যাকসিন নিতে আসছেন। আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, আপনারা আ মেরিকা থেকে দেশে আসছেন কেন? তখন তারা বলেন, আ মেরিকায় কত দিন পরে ভ্যাকসিন পাওয়া যাবে, তার ঠিক নেই। তাই এই সময় আম রা দেশে এলাম এবং ভ্যাকসিনও নিলাম। তারা প্রবাসী, এক মাসের জন্য ছুটি নিয়ে দেশে এসেছেন।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভা র ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতা লে বিদেশি কূটনীতিকদের করো না ভ্যাকসিনেশন কার্যক্রমে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ কথা বলেন। তিনি নিজেও এখানে করো নার ভ্যাকসিন গ্রহণ করেন।
করো নার ভ্যাকসিন প্রসঙ্গ উল্লেখ করে ড. মোমেন বলেন, অনেক উন্নত দেশ এখনো ভ্যাকসিন পাচ্ছে না। প্রতিটা লোককে আম রা ভ্যাকসিন দিতে চাই। কারণ প্রধানমন্ত্রী বিশ্বা স করেন, একটা লোকও যদি অ সুস্থ থাকেন, তাহলে এই রোগ নির্মূল হবে না। আম রা শিগগিরই বাংলাদেশ থেকে করো না ভাই রাস নির্মূল করবো।