সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ঝিনাইদহে নির্বাচনী অফিসে ঢুকে আ.লীগ নেতাকে খুন

ঝিনাইদহের শৈলকুপায় পৌর নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে এক প্রার্থীর কার্যালয়ে ঢুকে তার ভাইকে হত্যা করা হয়েছে। আজ বুধবার রাত ৯টার দিকে উপজেলার পৌর এলাকার কবিরপুরের ভুঁইমালি পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত লিয়াকত হোসেন বল্টু (৫০) শৈলকুপার ১৩ নম্বর অমিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারাপ্রাপ্ত সাধারণ সম্পাদক। তার ভাই শওকত হোসেন শৈলকুপার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। আসন্ন পৌর নির্বাচনের কাউন্সিলর প্রার্থী তিনি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ রাতে লিয়াকত হোসেন বসেছিলেন শওকত হোসেনর অফিসে। রাতে হঠাৎ শওকতের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা সেখানে ঢুকে লিয়াকতকে ছুরিকাঘাত করে। এতে শওকত আলীর ছোট ভাই লিয়াকত আলীসহ পাঁচজন আহত হন। পরে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার কর কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। সূত্র : আমাদের সময়

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: