সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
সোমবার, ২৯ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ভ্যানচালক সেজে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে ধরল পুলিশ

কুষ্টিয়ার কুমারখালীতে ভ্যানচালকের ছদ্মবেশ ধারণ করে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তির নাম আরিফ কারিগর (৪৯)। তিনি কুমারখালী থানার জিআর মামলায় এক বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এছাড়া তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।

শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া এলাকা থেকে ভ্যানচালকের ছদ্মবেশ ধারণ করে কুমারখালী থানার উপপরিদর্শক (এসআই) শিমুল তাকে গ্রেফতার করে।

আরিফ ওই এলাকার মৃত আজিজুল হক কারিগরের ছেলে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই শিমুল ভ্যানচালক সেজে আসামিকে ধরার জন্য অপেক্ষা করছিলেন। পরে একটি চায়ের দোকান থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আরিফ কারিগরকে গ্রেফতার করেন তিনি।

জিআর মামলায় ( মামলা নম্বর ৪৪৩/১৮) সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী আরিফ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। সূত্র : ইত্তেফাক

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: