সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ভুয়া ফেসবুক পেইজের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নিবো : সাবিলা নূর

বিনোদন ডেস্ক ::

বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী সাবিলা নূর। যার কারণ একটি ফেইক ফেসবুক পেইজ। সাবিলার নামে খোলা এই ভুয়া ফেসবুক পেইজের অনুসারী ১৫ লাখেরও উপরে।

সম্প্রতি ফ্রান্সকে বয়কটের ডাক দিয়েছে সাবিলা নূরের নামে খোলা এই ফেইক ফেসবুক পেইজটি। একইসঙ্গে ঘটনাকে কেন্দ্র করে সেখানে অনেকগুলো পোস্ট দিয়ে বলা হচ্ছে- এই পোস্ট যাদের চোখেই পড়বে কমপক্ষে দশটা হ্যাশট্যাগ না দিয়ে যাবেন না! সাধারণ নেটিজেনরাও সেখানে মন্তব্য করছেন। অনেকে আবার শেয়ারও করছেন।

এ ব্যাপারে সাবিলা নূর বলেন, ‘করোনা পরিস্থিতির শুরু থেকেই খেয়াল করছি এই ফেইক পেজটির লাইক কেবল বাড়ছেই। এটি নিয়ে আমি বেশ চিন্তিত।’

পেইজটিতে ধর্মীয় অনুভূতি ব্যবহার করে এর অনুসারী বর্ধিত করা হচ্ছে বলে মনে করছেন তিনি। যার ফলে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন সাবিলা।

সাবিলা নূর বলেন, পেজে অনেক সাংঘর্ষিক বিষয় পোস্ট করা হচ্ছে। এমনকি আমার ব্যক্তিগত ও পারিবারিক ছবিও ব্যবহার করা হচ্ছে। এই পেজ আমার না অথচ আমার নাম ব্যবহার করে সাধারণের আবেগকে ব্যবহার করা হচ্ছে। নিশ্চয় বাণিজ্যিক বা অসৎ কোনো উদ্দেশ্য রয়েছে। আমি শিগগিরই এর বিরুদ্ধে ব্যবস্থা নেবো।

এদিকে সাবিলা নূর বর্তমানে ব্যস্ত রয়েছেন নাটক ও টেলিছবির কাজ নিয়ে। বেশ বেছে বেছে এখন কাজ করছেন বলে জানান এ অভিনেত্রী।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: