সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
সোমবার, ২৯ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

পিরোজপুরে ছুরিকাঘাতে চীনের নাগরিক নিহত

পিরোজপুরের কঁচা নদীর উপর নির্মাণাধীন ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর এক চায়না টেকনিশিয়ান ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন। নিহত চীনের নাগরিক লাওফা (৫৮) ওই প্রকল্পের প্রধান টেকনিশিয়ান। এ সময় ছিনতাইকারী লাওফার সাথে থাকা টাকা ছিনতাই করে নিয়ে যায়।

বুধবার (০৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের সদর উপজেলার কুমিরমারা গ্রামে প্রকল্প এলাকায় হামলার এ ঘটনা ঘটে। সেখান থেকে স্থানীয়রা লাওফাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বলেন, বুকের পাঁজরের ডান পাশে ছুরির আঘাতে গভীর ক্ষত হয়ে অতিরিক্ত রক্ত ক্ষরণে লাওফার মৃত্যু হয়েছে।

তবে এ ঘটনার পর হত্যাকারীকে আটকের জন্য মাঠে পেয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের বিষয়টি জানার পর হাসপাতালে নিহত লাওফাকে দেখতে ছুটে যান জেলা প্রশাসক।

 

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: