সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেট অভিযুক্ত আরও ২ জন গ্রেপ্তার

সিলেট নগরীর আখালিয়ায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের মামলায় র‍‍্যাব দুজনকে গ্রেপ্তার করেছে। বুধবার (৭ অক্টোবর) আখালিয়াস্থ বড়টিলা এলাকা থেকে রুম্মান মিয়া ও জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেন র্যাব ৯-এর সদস্য

গ্রেপ্তারকৃত রুম্মান মিয়া আখালিয়া এলাকার বড়বাড়ি সি ব্লকের জালালিয়া ১২ নম্বর বাসার মৃত মফিজুল ইসলামের ছেলে এবং জহিরুল ইসলাম জনি সুনামগঞ্জ থানাধীন তেগরিয়া গ্রামের সুহেল মিয়ার ছেলে। বর্তমানে জনি আখালিয়া বড়বাড়ির বন্ধন ডি/১৮ শহীদ মিয়ার কলোনিতে বসবাস করে আসছে।

বিষয়টি নিশ্চিত করেন জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন। তিনি জানান, ধর্ষণের মামলায় র্যাব দুজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় গত শনিবার (৩ অক্টোবর) সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানায় মামলা নম্বর-৬ দায়ের করেন ধর্ষণের শিকার স্কুলছাত্রীর বাবা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নির্যাতিত মাদ্রাসাছাত্রী গত ২৫ সেপ্টেম্বর রাতে দিকে তার ভাইয়ের বন্ধু জনির স্ত্রী অসুস্থ শুনে তাকে দেখতে যায়। রাত ১২টার দিকে আখালিয়ার বড়টিলা এলাকার বাসিন্দা রোমান আহমদ (২৬) জনির বাড়ির সামনে এসে তাকে ডাকাডাকি শুরু করে। তখন সে বাইরে আসতে না চাইলেও জনির কথায় সে রোমানের সামনে যায়। তখন রোমান ছাত্রীর মুখ বেঁধে স্থানীয় শহীদ মিয়ার কলোনির একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: