সর্বশেষ আপডেট : ১৮ ঘন্টা আগে
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

অক্টোবরেই সিলেট-লন্ডন ফ্লাইট চালুর আশা

আগামী অক্টোবর মাসেই সরাসরি সিলেট থেকে লন্ডন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

তিনি বলেন, আশা করি খুব দ্রুততার সঙ্গে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্ট (ডিটিএফ) ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনের যৌথ সুপারিশমালা বাস্তবায়ন করবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেবিচক-ডিটিএফের যৌথ ভার্চ্যুয়াল সভায় একথা বলেন।

মো. মফিদুর রহমান বলেন, আগামী অক্টোবর থেকেই সিলেট থেকে লন্ডন সরাসরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালুর প্রস্তুতি আমাদের রয়েছে। ডিটিএফ-বেবিচক অ্যাভিয়েশন সিকিউরিটি বিষয়ে যৌথ পরিদর্শনের সুপারিশ বাস্তবায়ন হলেই ফ্লাইট চালু করা যাবে।

তিনি অ্যাভিয়েশন সিকিউরিটি বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপ তুলে ধরেন যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্ট (ডিটিএফ) কর্তৃপক্ষের কাছে।

ভার্চ্যুয়াল সভায় যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টের (ডিটিএফ) পরিচালক কাশিফ চাদরী বলেন, পারস্পরিক স্বার্থ বজায় রেখে বাংলাদেশকে সহায়তা দিতে ডিটিএফ আন্তরিক।

তিনি ডিটিএফ-ইউকের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে একমত পোষণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: