সর্বশেষ আপডেট : ৫৭ মিনিট ২৩ সেকেন্ড আগে
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে দুই চিকিৎসকসহ ৬৭ জনের করোনা শনাক্ত

সিলেটে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় দুই চিকিৎসকসহ ৬৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

শনাক্তদের মধ্যে ২৬ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ জেলার একজন, হবিগঞ্জ জেলার ২১ ও মৌলভীবাজার জেলার ১৯ জন রয়েছেন।

এদিন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষায় ১৫ জনের করেনা শনাক্ত হয়্র

হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, মঙ্গলবার হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ১৩ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ ও হবিগঞ্জের একজন করে রয়েছেন। শনাক্তদের মধ্যে দুইজন চিকিৎসক রয়েছেন বলেও জানান তিনি।

এদিকে একই দিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা শনাক্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জিএম নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে মঙ্গলবার ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তদের মধ্যে সিলেটের ১৩ জন, হবিগঞ্জের ২০ জন ও মৌলভীবাজারের ১৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১২ হাজার ২৪ জন। রাতে ৬৭ জন শনাক্ত হওয়ায় এ সংখ্যা এখন ১২ হাজার ৯১ জনে দাঁড়াল।

শনাক্তদের মধ্যে সিলেট জেলায় আক্রান্ত ৬ হাজার ৪৯৭ জন, সুনামগঞ্জে আক্রান্ত ২ হাজার ২৬০ জন, হবিগঞ্জে ১ হাজার ৬৯১ জন এবং মৌলভীবাজার জেলায় আক্রান্ত ১ হাজার ৬৪৩ জন।

করোনায় এ পর্যন্ত সিলেটে মারা গেছেন ২০৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৫০ জন, সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে ১৪ জন এবং মৌলভীবাজারে ২১ জন।

সিলেট বিভাগে ৯ হাজার ৩৪৯ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এদের মধ্যে সিলেট জেলায় ৪ হাজার ৩০ জন, সুনামগঞ্জে ১ হাজার ৮২৮ জন, হবিগঞ্জে ১ হাজার ২১১ জন এবং মৌলভীবাজার জেলায় ১ হাজার ৩৮০ জন।

করোনা আক্রান্ত ১৩০ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সিলেট জেলায় ৯০ জন, সুনামগঞ্জে ৯ জন, হবিগঞ্জে ১৫ জন এবং মৌলভীবাজারে ১৬ জন

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: