সর্বশেষ আপডেট : ১৬ ঘন্টা আগে
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিসিক মেয়র-প্রকৌশলীসহ সিলেটের দুই ল্যাবে আরও ৮৪ জনের করোনা শনাক্ত

সিলেটের দুই ল্যাবে নমুনা পরীক্ষায়  বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আরও ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ২৯ জন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৫৫ জনের করোনা শনাক্ত হয়।

সমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, আজ বৃহস্পতিবার ল্যাবে নমুনা পরীক্ষায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানসহ  ২৯ জনের করোনা শনাক্ত হয়।

শনাক্তদের মধ্যে ২৫ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ জেলার দুইজন, হবিগঞ্জ জেলার একজন এবং মৌলভীবাজার জেলার একজন রয়েছেন বলেও জানান তিনি।

অন্যদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান, বৃহস্পতিবার শাবির ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করে ৫৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জের ৩ জন, হবিগঞ্জের ১১ জন, মৌলভীবাজারের ১৫ জন ও সিলেট জেলার ২৬ জন রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: