সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিসিক মেয়র আরিফ করোনা আক্রান্ত

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন৷

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা পজেটিভ আসে।

সিলেটে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ২৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।

ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, বৃহস্পতিবার ল্যাবে নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা শনাক্ত হয়।

শনাক্তদের মধ্যে ২৫ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ জেলার দুইজন, হবিগঞ্জ জেলার একজন এবং মৌলভীবাজার জেলার একজন রয়েছেন বলেও জানান তিনি।

সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানেরও করোনা শনাক্ত হয়েছে৷

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা পজেটিভ আসে।

এর আগে সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম স্ব-পরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: