![]()



সিলেটের দুই ল্যাবে আজ ১০২ জনের করোনা শনাক্ত হয়েছে। শাবির ল্যাবে ৫৮ ও ওসমানীর ল্যাবে ৪৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৪২৫।
সিলেট করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় রোববার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর পিসিআর ল্যাবে ৫৮ টি নমুনা পজিটিভ এসেছে।
রোববার (৬ সেপ্টেম্বর) ২৮২ টি নমুনা পরীক্ষায় এই ৫৮ টি নমুনার ফলাফল পজিটিভ আসে। শনাক্ত হওয়ারা সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং মৌলভীবাজার জেলার বাসিন্দা। রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল।
তিনি জানান, আজ শনাক্ত হওয়া ৫৮ জনের মধ্যে সুনামগঞ্জের ২১ জন, হবিগঞ্জের ৫ জন, মৌলভীবাজারের ১০ জন ও সিলেট জেলার ২২ জন রোগী রয়েছেন।
এ প্রভাষক আরও বলেন, ‘শাবির ল্যাবে রোববার সিলেটের ১৩১টি, হবিগঞ্জের ৩৬টি, মৌলভীবাজারের ৭২টি ও সুনামগঞ্জের ৮২টি নমুনাসহ মোট ৩২১ টি নমুনা সংগ্রহ করা হয়। তবে এদিন ২৮২টি নমুনা পরীক্ষা করা হলে এ ৫৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।’
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় ৪৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, আজ ল্যাবে নমুনা পরীক্ষায় ৪৪ জনের করোনা শনাক্ত হয়।
তিনি জানান, আজ ওসমানীর পিসিআর ২১০টি নমুনা গ্রহন করে। তবে পূর্বের সংগ্রহীত আরও কিছু নমুনা নিয়ে এদিন ২৮১টি নমুনা পরীক্ষা করা হলে এই ৪৪ জনের করোনা পজিটিভ আসে।