![]()


মুজিব শতবর্ষ উপলক্ষ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। রোববার ক্যাম্পাসের ভেতরের প্রধান সড়কের পাশে এই বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। মুজিব শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি ও ভিসি প্রথমেই কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের সামনে একটি কাঁঠাল গাছ রোপণের মাধ্যমে কর্মসূচীর শুভ উদ্বোধন করেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।
মুজিব শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মোঃ আবদুল বাসেত এর পরিচালনায় বৃক্ষরোপণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ডু ও রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
ভাইস-চ্যান্সেলর বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করতে হলে বেশি করে গাছ লাগাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিটি গ্রাম, ইউনিয়ন, উপজেলা ও জেলায় দেশীয় ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানোর জন্য তিনি সকলকে অনুরোধ করেন। বিজ্ঞপ্তি