সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৬ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটের দুই ল্যাবে ৪৪ জনের করোনা শনাক্ত

সিলেটের দুই ল্যাবে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মাঝে ওসমানীর ল্যাবে ৩২ জন এবং শাবির ল্যাবে ১২ জন রয়েছেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে শনিবার ৩২ জন শনাক্তের মাঝে দুই জন চিকিৎসক রয়েছেন।

এদের মধ্যে সিটি করপোরেশন এলাকার ২৮ জন, বিয়ানীবাজারের ১ জন, বিশ্বনাথের ১ জন, দক্ষিণ সুরমার ১ জন ও হাসপাতালে চিকিৎসাধীন ১ জন রয়েছেন। এ নিয়ে সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৭৪ জন।

এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আজ ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ ৫২টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে তাদের করোনা পজিটিভ পাওয়া যায়। নতুন শনাক্তদের সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে সুনামগঞ্জ জেলায় করোনা আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ১৭৪ জন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: