![]()


বিয়ানীবাজার প্রতিনিধি ::
বিয়ানীবাজারে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। নিহত রাইব উদ্দীন (৬০) পশ্চিমপার গ্রামের মৃত কুটু মিয়ার ছেলে। তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানের পিতা। তিনি উপজেলার মাথিউরা পশ্চিমপার এলাকার বাসিন্দা।
শনিবার (২০ জুন) সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানান, স্বজনরা সকালে বাথরুমে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পান। স্থানীয় ইউপি সদস্য ও পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে লাশ মর্গে প্রেরণ করে।
তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর এ তথ্য নিশ্চিত করেছেন। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।