![]()


স্টাফ রিপোটার : সিলেটের দুই ল্যাব ও ঢাকার ল্যাব মিলিয়ে একদিনে সিলেটে আরো ১৪২ জনের করোন শনাক্ত হয়েছে। রেমাঝে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ৫০ জন, শাবির ল্যাবে ৪৮ জন ও ঢাকার ল্যাবে ৪৪ জন রয়েছেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাশু লাল রায় জানান, রোববার ওসমানীর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা শনাক্ত হয়। তিনি জানান, নতুন শনাক্তদের মধ্যে ৪৮ জনই সিলেট সদর ও সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। বাকি দুইজন বিশ্বনাথ উপজেলার।
এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার শাবির ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
এদিকে, ঢাকার ল্যাবে সিলেট বিভাগের আরো ৪৪ জনের করোন শনাক্ত হয়েছে। তারা সিলেট ও মৌলভীবাজার জেলার বাসিন্দা। রোববার ঢাকার শেরে বাংলা নগরস্থ ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনে ও রেফারেল সেন্টারের ল্যাবে ১৯৯টি নমুনা পরীক্ষায় এই ৪৪ জনের পজেটিভ আসে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সুত্রে এই তথ্য নিশ্চিত করেছে।