সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
রবিবার, ১০ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটের আরো ৪৪ জনের করোনা শনাক্ত

ঢাকার পরীক্ষায় সিলেটের আরো ৪৪ জন করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। ১৯৯ টি নমুনা পরীক্ষায় এই ৪৪ জনের পজেটিভ আসে।

আক্রান্তরা সিলেট ও মৌলভীবাজার জেলার বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সুত্র জানায়, রবিবার ঢাকার শেরে বাংলা নগরস্থ ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনে ও রেফারেল সেন্টারের ল্যাবে তাদের রিপোর্ট পজেটিভ আসে।

এছাড়া সুনামগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৫৬৬ জনে দাঁড়াল।

আজ রবিবার (১৪ জুন) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৪৮ জনের করোনা শনাক্ত হয়। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে আজ ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

নতুন শনাক্ত হওয়াদের নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ২ হাজার ৩৬৮ জনের। এরমধ্যে সিলেটের ১ হাজার ৩৭২ জন, হবিগঞ্জের ২৩৯ জন ও মৌলভীবাজারের ১৯১ জন রয়েছেন।

আজ সকাল পর্যন্ত সুনামগঞ্জ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের। সিলেট বিভাগে মৃত্যু হয়েছে ৪৮ জনের। এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় সুস্থ হয়েছেন ১১১ জন। সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ৪৮৯ জন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: