![]()


সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে গত ১৩ দিনে করোনা উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ৪০ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. শাহরিয়ার হোসাইন চৌধুরী।
তিনি বলেন, ‘গত ১ জুন থেকে হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া শুরু হয়। এ পর্যন্ত হাসপাতালে ১০৮ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ৫২ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ।
ইতিমধ্যে ৪০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এবং ১৬ জন উপসর্গ নিয়ে মারা যান।’ তিনি আরও বলেন, যারা মারা গেছেন তাদের অন্যান্য শারীরিক সমস্যাও ছিল। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
হাসপাতালের অন্য একটি সূত্র জানায়, শনিবার (১৩ জুন) রাত পর্যন্ত ১১৯ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বর্তমানে চিকিৎসাধীন আছেন ৫১ জন, সুস্থ হয়েছেন ৫০ জন। আর করোনা আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে এছাড়া আরও ১৬ জন করোনা উপসর্গ নিয়ে মারা যান।