সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
রবিবার, ৩১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে নতুন আরো ২২ জন করোনা রোগী সনাক্ত


সিলেটে রোববার (৩১ মে) নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরো ২২ জন। সিলেট ওসমানী মেডিকেল কলেজের ২য় তলায় স্থাপিত পিসিআর ল্যাবে মোট ১৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২২ টি রিপোর্ট আসে পজেটিভ।

ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন। করোনা আক্রান্তদের সবাই সিলেট জেলার বাসিন্দা। এর আগে ৩০ মে শনিবার একই হাসপাতালে ১৮০ টি নমুনা সংগ্রহ শেষে করোনা রিপোর্ট পজেটিভ আসে ৪৯ টি।

রোববার সকাল পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিলো ৯৪৭ জন। এর মধ্যে শুধু সিলেট জেলায় ৫৪৩, সুনামগঞ্জে ১৪৪, মৌলভীবাজারে ৯৮ ও হবিগঞ্জ জেলায় ১৭১ জন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: