সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
রবিবার, ৩১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে আরো ৭৪ জনের করোনা সনাক্ত

স্টাফ রিপোটার : সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা ৫শ’ ছাড়িয়েছে। শনিবার নতুন করে রেকর্ড ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মাঝে ওসমানীর ল্যাবে ৪৯ জন এবং শাবির ল্যাবে ২৫ জনের করোনা সনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় শনিবার ৪৯ জনের মাঝে বিভিন্ন নিরাপত্তা বাহিনির সদস্যরাও রয়েছেন বলে জানা গেছে।

ওসমানীর ল্যাবের তথ্য নিশ্চিত করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায় বলেন, শনিবার মোট ১৮০ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪৯টি পজেটিভ এসেছে। শনাক্ত হওয়াদের সকলে সিলেট নগরী, জকিগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বিশ্বনাথসহ বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে শনিবার ১২৬ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ২৫ জনের রিপোর্ট পজেটিভ আসে। শনাক্ত হওয়া সকলেই সিলেট জেলার।

এ নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ৮৪৮ জনের। এরমধ্যে সিলেট জেলার রোগী সংখ্যা ৫৩৫ জন, সুনামগঞ্জে ১৪৪ জন, হবিগঞ্জে ১৭১ জন ও মৌলভীবাজারে ৯৮ জন জন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: