![]()


সিলেটে নতুন ৪২ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে।
বুধবার ২৭ মে বুধবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা ১৮৬ জনের এর মধ্যে ৪২ জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে।
এ তথ্য নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়।
আক্রান্ত ৪২ জনের মধ্যে শামসুদ্দিন হাসপাতালের ২৩,জৈন্তাপুর ৬, জকিগন্জ-৪, গোলাপগঞ্জ ৩, ফেঞ্চুগঞ্জ ১, কানাইঘাট ২, সিভিল সার্জন অফিস ২,সদর ১ জন বলে জানা গেছে।