সর্বশেষ আপডেট : ১৬ ঘন্টা আগে
বুধবার, ১৭ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ওসি কাইয়ুমের মায়ের মৃত্যুতে বালাগঞ্জ ডিগ্রী কলেজ অধ্যক্ষের শোক প্রকাশ

ডেইলি সিলেট ডেস্ক:: সিলেট শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরীর মা রাহিমা খাতুন চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বালাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী।

এক শোকবার্তায় তিনি বলেন, রাহিমা খাতুন চৌধুরী স্বাধীনতা পূর্ব বাংলাদেশে একজন শিক্ষিত নারী হিসেবে আর্থ-সামজিক উন্নয়নে অবদান রাখেন।

তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরীর মা রাহিমা খাতুন চৌধুরী সোমবার (২৫ মে) সকাল নয়টার দিকে সিলেট নগরীর আখালিয়াস্থ নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

সোমবার বিকাল সাড়ে পাঁচটায় ওসমানীনগরের বুরুঙ্গা ইউনিয়নের পশ্চিম তিলাপাড়া গ্রামে পারিবারিকভাবে ও সীমিত পরিসরে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: