সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
সোমবার, ১২ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক আটক

ভোলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় মোবারক আলম তানজিল (৩৫) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় ভোলা পৌরসভার ৭নং ওয়ার্ডের উকিলপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

আটক মোবারক আলম তানজিল ভোলা পৌরসভার ৭নং ওয়ার্ডের উকিলপাড়া এলাকার মৃত মোশাহেদ আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২৯ এপ্রিল) সকালে ভোলা শহরের বাংলাস্কুল মোড় এলাকায় লকডাউন চলাকালীন চেক পোস্টে তাকে বিনা ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্রে ত্রুটি থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ওই দিন বিকেল ৩টা ২৯ মিনিট তিনি তার ব্যবহৃত ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসটি ভাইরাল হলে পুলিশ তাকে আটক করে।

ভোলা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জাগো নিউজকে জানান, এসআই আবু জাফর বিশ্বাস বাদী হয়ে আটক মোবারক আলম তানজিলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: