সর্বশেষ আপডেট : ২২ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

চট্টগ্রামে করোনায় প্রাণ গেল আরও ২ জনের

চট্টগ্রামে নতুন শনাক্ত করোনা রোগীর মধ্যে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য জানান চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির।

তিনি জানান, আজ করোনা আক্রান্ত ৬ জনের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। এদের একজন নোয়াখালীর সেনবাগের বাসিন্দা ৪০ বছর বয়সী পুরুষ। অন্যজন চট্টগ্রাম নগরের নিমতলা এলাকার ৩০ বছর বয়সী এক নারী।

এছাড়াও নতুন করে আনোয়ারায় ৩০ বছর বয়সী এক যুবক, পটিয়া উপজেলার কাগজিপাড়া এলাকার এক নারী (৪৫) ও নগরের চকবাজার থানার দামপাড়া পুলিশ লাইন এলাকার ২ জন পুরুষ (বয়স ২৫ ও ২৬ বছর) করোনায় আক্রান্ত।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: