সর্বশেষ আপডেট : ১৭ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৬ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে রাস্তায় পড়ে থাকা বিদেশি নাগরিক কোয়ারেন্টাইনে

সিলেট নগরীর মীরবক্সটুলায় আচমকা অজ্ঞান হয়ে রাস্তায় পড়া ফিনল্যান্ডের নাগরিক মি. মার্কুকে হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে রাখা হয়েছে তাকে।

এ ঘটনায় শনিবার বিকাল ৫টার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে আসা একটি অ্যাম্বুলেন্সযোগে মার্কুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল জানান, ফিনল্যান্ডের নাগরিক মার্কুকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা।

জানা গেছে, ফিনল্যান্ডের যুবক মি. মাকু (৪৫) প্রায় দুই মাস আগে বাংলাদেশে ঘুরতে আসেন। গত প্রায় দেড় মাস ধরে তিনি সিলেটে অবস্থান করে হাওয়াপাড়াস্থ হোটেল নাজালের ৩০ নম্বর রুমে থাকছিলেন।

সিলেট মহানগর পুলিশের অতিরক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, শনিবার বিকালে অসুস্থতা অনুভব করায় মি. মার্কু হোটেল থেকে বেরিয়ে হাসপাতালের দিকে যাচ্ছিলেন। এর মধ্যে মীরবক্সটুলাস্থ খায়রুন ভবনের তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে খবর পেয়ে বিকাল ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে আসা একটি অ্যাম্বুলেন্সযোগে মার্কুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: