সর্বশেষ আপডেট : ৩৬ মিনিট ৫০ সেকেন্ড আগে
রবিবার, ২৮ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেট আন্তর্জাতিক বাণিজ্যমেলা স্থগিত

সিলেট আন্তর্জাতিক বাণিজ্যমেলার সকল কার্যক্রম আগামী বুধবার রাত ১০টা পর থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

আজ সোমবার (১৬ মার্চ) মেলা আয়োজকদের পক্ষ থেকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আয়োজককারীরা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, করোনাভাইরাস ছড়ানো রোধ এবং সতর্কতা অবলম্বনের স্বার্থে ১৮ মার্চ (বুধবার) থেকে মেলার সকল কার্যক্রম বন্ধ থাকবে।

উল্লেখ্য, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে নগরীর পূর্ব শাহীঈদগাস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মাসব্যাপী এ মেলার আয়োজন করা হয়।

গত ৮ মার্চ রাতে রাতে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। মেলায় দেশি-বিদেশি ১৫৫টি স্টল ও ৩৫টি প্যাভেলিয়ন অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: