সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
বুধবার, ৬ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

করোনা নিয়ে ফেসবুকে আতঙ্ক ছড়ানোয় প্রকৌশলী আটক

ফেসবুকে করোনাভাইরাস নিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে চট্টগ্রামের বোয়ালখালীতে এ বি এম রেজা নামে এক প্রকৌশলীকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেয়ামত উল্লাহ জানান, শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় তার গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

তিনি জানান, প্রকৌশলী এ বি এম রেজা তার ফেসবুক একাউন্ট থেকে চট্টগ্রামের বোয়ালখালীতে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত উল্লেখ করে শুক্রবার একটি পোস্ট করেন। কিন্তু শত জানার চেষ্টা করেও করোনা আক্রান্ত কোনো রোগীর সন্ধান পাওয়া যায়নি।

তার ওই পোস্ট নিয়ে স্থানীয়ভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে রোগ সংক্রমণ প্রতিরোধ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে,- যোগ করেন ওসি।

সাতকানিয়া পৌরসভায় দায়িত্ব পালন করা এই উপ-সহকারী প্রকৌশলী পুলিশকে বলেছেন, লোকমুখে শুনে তিনি ফেসবুকে ওই পোস্ট করেন।সূত্র: জাগোনিউজ

 

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: