সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৬ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

রোহিঙ্গাদের জন্য আরো ১৭ মিলিয়ন ডলার দেবে জাপান

কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আরো ১৭ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে জাপান। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে এই অর্থ ব্যয় করা হবে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার জাপান দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাপান দূতাবাস জানায়, ১৭ মিলিয়ন মার্কিন ডলার রোহিঙ্গাদের জন্য সহায়তা দেওয়ার বিষয়ে গত ৩০ জানুয়ারি জাপান সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। এই অর্থ ইউএনএইচসিআর, আইওএম, ইউএনএফপিএ, ইউনিসেফ, এফএও, ইউএনউইমেন, ডাব্লিউএফপি, আইআরসি, জেপিএফএর মাধ্যমে ব্যয় করা হবে।

জাপান সরকারের দেওয়া এই অর্থ রোহিঙ্গা ক্যাম্পে ব্যবস্থাপনা, আশ্রয় কেন্দ্র উন্নয়ন, শিশুদের রক্ষা, চিকিৎসাসেবা, জীবন-জীবিকা উন্নয়ন ইত্যাদি খাতে খরচ করা হবে। ২০১৭ সালের আগস্ট থেকে রোহিঙ্গা ঢলের পর জাপান এই পর্যন্ত ৯৫ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। অতিরিক্ত এই ১৭ মিলিয়ন ডলার দেওয়ার ফলে জাপানের সহায়তার পরিমাণ দাঁড়ালো ১১২ মিলিয়ন মার্কিন ডলার।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: