![]()

কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে ৫৫৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোঃ লুৎফর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার ভোর সাড়ে ৪টার দিকে কোম্পানীগঞ্জ থানার ৫নং উত্তর রণিখাই ইউনিয়নের বাটাডোর বিলের পূর্বপাশে অভিযান পরিচালনা করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাচালান চক্রের ০৮/১০ জন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। তবে পুলিশের জালে আটকা পড়ে বিল্লাল আহমদ নামের এক মাদক ব্যবসায়ী। আটকের সময় তার কাছ থেকে ৫৫৬ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করে পুলিশ। বিল্লাল গোয়াইনঘাট থানার লামনী গ্রামের বাসিন্দা তৈয়বুর রহমানের পূত্র।
আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সিলেট জেলার পুলিশ সুপার বলেন, জেলার সীমান্তবর্তী থানাগুলো দিয়ে মাদক প্রবেশ শূণ্যের কোটায় নামিয়ে আনতে জেলা পুলিশের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত আছে থাকবে।