![]()

নগরীর টিলাগড়ে পূর্ব বিরোধের জের ধরে ফের খুন হয়েছেন ছাত্রলীগ অভিষেক দে দ্বীপ । এমসি কলেজ শিশু স্কুলের সামনে এ ঘটনা ঘটে। দ্বীপ শিবগঞ্জ সাদীপুর এলাকার দীপদ দে’র ছেলে, গ্রীণহিল কলেজের ছাত্র।
জানা যায়, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে টিলাগড়ে ছাত্রলীগ কর্মী সৈকতের নেতৃত্বে একদল যুবক দ্বীপের উপর হামলা চালায়। এসময় দ্বীপকে ছুরিকাঘাত করে তারা। আশংকাজনক অবস্থায় দ্বীপকে সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ হামলায় নেতৃত্বদানকারী সিলেট সরকারি কলেজ ছাত্রলীগ কর্মী সৈকতকে আটক করেছে পুলিশ। পূজা কমিটি নিয়ে দীর্ঘদিন থেকে সৈকত এবং অভিষেকের মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করেই অভিষেক খুন হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
এঘটনায় মুল আসামী সৈকতকে গ্রেফতার করেছে শাহপরাণ থানা পুলিশ। আটকের সত্যতা নিশ্চিত করে শাহপরাণ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম চৌধুরী বলেন, বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।