![]()

৩নং ওয়ার্ডে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২০ জানুয়ারি সিলেট নগরীর নগরীর মুন্সিপাড়া এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শীতবস্ত্র বিতরণ করেন সিলেট সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাসুক উদ্দিন আহমদ।
৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল কালাম আজাদ লায়েকের সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাজল আহমদ ও সাধারণ সম্পাদক মুরাদ আহমদ মুরনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রশাসকের প্রতিনিধি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুস সালাম লাকি, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ, প্রচার সম্পাদক কবির আহমদ, দপ্তর সম্পাদক জুবায়ের আহমদ, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবির হাসান, আশু কুমার কর, সেলিম আহমদ, রাশেদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি