![]()

স্টাফ রিপোর্টার :
সিলেট-ঢাকা মহাসড়কে লেগুনা-সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে এক মহিলা নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল পৌনে ৮টার সিলেটের দক্ষিণ সুরমার জলকরকান্দি এলাকায়। ঘটনার পর চালক পালিয়ে গেলেও লেগুনা গাড়ীটি আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
নিহত নাজু বেগম (৩০) মৌলভীবাজারের জুড়ী উপজেরার জাহাঙ্গীরাই গ্রামের মোস্তাক আহমদের স্ত্রী।
ঘটনার সত্যতা স্বীকার করে মোগলাবাজার থানা’র ওসি আখতার হোসেন বলেন, নিহতের বাবা’র লিখিত আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।