![]()

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীসহ সংসদ সদস্যদের নিয়ে আপত্তিকর ছবি ও কুরুচিপুর্ন মন্তব্যের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত মুক্তার আহমদ রাফি (২৮) নগরীর মোল্লাপাড়া ডি ব্লকের ১২৪ বাসার মৃত সামছুর রহমানের পুত্র।
পুলিশ জানায়, রাফি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রয়াত রাষ্ট্রপতিসহ বর্তমান ও সাবেক মন্ত্রী এবং সংসদ সদস্যদের নিয়ে আপত্তিকর ছবি ও কুরুচীপূর্ণ মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করে প্রচার করেন। বুধবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় নগরীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় রাফি’র ব্যবহৃত মোবাইল ফোনটিও জব্দ করা হয়।
এর আগে গত বুধবার সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।