![]()

ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ দুই দিনের সফরে আজ বুধবার সিলেটে আসছেন। সকাল ১১.৪০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবেন তিনি। বেলা ৩ টায় জকিগঞ্জে আল্লামা আবদুল লতিফ চৌধুরী ফুলতলী’র (রহ.) এর বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিলে যোগদান করবেন।
এরপর রাত ৯ টায় জকিগঞ্জ হতে সিলেট সার্কিট হাউসে অবস্থান ও রাত্রি যাপন করবেন। শুক্রবার সকাল ৯ টা ৩৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বিজি-৬০৮) যোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।