সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
সোমবার, ২ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কেবল পাশের হার বৃদ্ধি নয়, মেধাবী শিক্ষার্থী তৈরি করাই সরকারের লক্ষ্য – এমপি এমরান

সিলেট-৬ আসনের সাংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- কেবল পাশের হার বৃদ্ধি নয়, মেধাবী শিক্ষার্থী তৈরি করাই সরকারের লক্ষ্য। পাশ করলাম, ভালো গ্রেড পেলাম, চাকরির ইন্টারভিউতে গিয়ে কিছুই পারলাম না, এটাতো কাম্য নয়। এই শিক্ষা সরকার চায় না। এ সরকারের আমলে সব পরীক্ষার পেপার ভালো করে দেখা হয়েছে। ভবিষ্যত প্রজন্ম গড়ে তুলতে মেধাবী শিক্ষার্থী, প্রকৃত সুনাগরিক তৈরি করতে হবে।

সোমবার (২ নভেম্বর) গোলাপগঞ্জের পৌর এলাকায অবস্থিত জামেয়া ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি এমরান আহমদ চৌধুরী আরও বলেন- এবারের বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হয়েছে শিক্ষা খাতে। সরকার শিক্ষার প্রসার ঘটানোর জন্য ১ লক্ষ ২৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

মিড ডে মিল-এর কথা উল্লেখ করে তিনি বলেন- পরবর্তী থেকে শিক্ষার্থীরা স্কুল ব্যাগ, জুতা, ইউনিফর্ম পাবে। মেয়েদের জন্য সরকার গ্রেজুয়েশন পরযন্ত ফ্রি পড়ার উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীদের শুধু বিদেশ গেলে চলবে না, ভালো করে লেখাপড়া করে দেশের জন্যও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। এছাড়া শিক্ষার্থীরা মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। এটি শিক্ষার্থীদের জন্য অভিশাপ। অভিভাবকদের এ ব্যপারে সতর্ক হতে হবে।

সরকার পরিচালনার কথা উল্লেখ করে সাংসদ বলেন- সংসদে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা-সমালোচনা হয়। কিন্তু রাস্ট্রের প্রশ্নে আমরা সবাই এক। কারণ- প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম স্লোগান- সবার আগে বাংলাদেশ। তাই সবাই মিলে দেশকে এগিয়ে নিতে হবে।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরী।
বিদ্যালয়ের শিক্ষক মাহফুজ আহমদ চৌধুরীর পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেণ- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা মহিউসসুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তস (ওসি) ছবেদ আলী ও উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ।

আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরী, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও বাদেপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান ও গোলাপগঞ্জ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক জালাল উদ্দিন আহমদ, মো. আব্দুল কাদির ও মো. ইখতিয়ার উদ্দিন।-সংবাদ বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: