সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
বুধবার, ১৫ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

রথযাত্রা উপলক্ষে ইসকন সিলেটে প্রশাসনের প্রস্তুতি

শুভ রথযাত্রা মহোৎসবকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ইসকন সিলেট মন্দির পরিদর্শন করেছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বুধবার (১৫ জুলাই) দুপুরে মন্দির পরিদর্শন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. এনামুল হক। এ সময় তিনি রথযাত্রার শোভাযাত্রার রুট, নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি উৎসবটি নির্বিঘ্ন ও নিরাপদভাবে সম্পন্ন করতে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

একই দিন রাতে মন্দির পরিদর্শন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি মন্দির প্রাঙ্গণ, পরিচ্ছন্নতা ব্যবস্থা, বর্জ্য অপসারণ, সড়ক ও আলোকসজ্জাসহ নগরসেবার বিভিন্ন বিষয় পরিদর্শন করেন। এ সময় তিনি রথযাত্রা উপলক্ষে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
পরিদর্শনকালে ইসকন সিলেটের নেতৃবৃন্দ প্রশাসনের দুই কর্মকর্তাকে রথযাত্রা মহোৎসবের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন এবং তাদের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আসন্ন রথযাত্রা মহোৎসবকে ঘিরে প্রশাসনের এ ধারাবাহিক পরিদর্শন ও সমন্বয়মূলক উদ্যোগে ভক্তবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা আরও বৃদ্ধি পেয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ইসকন সিলেটের সাধারণ সম্পাদক ভাগবত করুনা দাস ব্রহ্মচারী, সিলেট বিভাগীয় কমিটির দুর্যোগ ব্যবস্থাপনা ও সমাজসেবা বিভাগের সম্পাদক বুদ্ধি গৌর দাস অধিকারী এবং ইসকন সিলেটের যোগাযোগ বিভাগের পরিচালক সিদ্ধ মাধব দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: