![]()


খলিলুর রহমান, বড়লেখা ::
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি রেখে বড়লেখায় ১৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় ফলজ, বনজ ও ওষুধি শ্রেণির সমন্বয়ে ১২ হাজার গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ। দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় পাঁচটি করে বৃক্ষের চারা রোপনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে বড়লেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় শিশু শিক্ষার্থীদের সাথে নিয়ে উৎসব মূখর পরিবেশে ফলজ, বনজ ও ওষুধি শ্রেণির গাছের চারা রোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএনও মাহবুবুল আলম মাহবুব।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম জুবায়ের আলম, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার সৌরভ গোস্বামী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল রব, প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত ) পূরবী রানী সিংহ ,জমি দাতা শশাংক চক্রবর্তী,স্কুলের ছাত্র ছাত্রী অবিভাবক ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ।