সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

এসএমপির অভিযানে ১৫৬ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ::

সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অভিযোগে ১৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৩৭টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসএমপি সূত্র জানায়, সোমবার (৬ জুলাই) রাত ১২টা থেকে মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, জুয়াড়ি, হকার, সন্দেহভাজন ব্যক্তি, ম্যাজিস্ট্রেট কর্তৃক দণ্ডপ্রাপ্ত ব্যক্তি এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে ৩৯ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৫৩ হাজার ৬০ টাকা এবং ২ হাজার ১০০ কেজি ভারতীয় বাসমতি চাল জব্দ করা হয়েছে।

এদিকে ট্রাফিক বিভাগ পৃথক অভিযানে বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৬৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ৭১টি যানবাহন আটক করে। সব মিলিয়ে ১৩৭টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

এসএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হচ্ছে। অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়ে তুলতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: