সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
শনিবার, ২৭ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব নয় : অ্যাডভোকেট জুবায়ের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, যুবসমাজ দেশের মূল্যবান সম্পদ। যুবসমাজের সক্রিয় অংশগ্রহণের ওপরই জাতীয় উন্নয়ন ও অগ্রগতি নির্ভরশীল। যুবসমাজের মেধা, সৃজনশীলতা, সাহস ও প্রতিভাকে কেন্দ্র করেই জাতির ভবিষ্যৎ নির্ধারিত হয়।

শনিবার (২৭ জুন) বিকেলে সিলেট জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে নগরীর নয়াসড়কের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, দেশের বিপুলসংখ্যক যুবক বর্তমানে বেকার। মাদক ও জুয়ার বিস্তারে যুবসমাজের নৈতিক অবক্ষয় ঘটছে। এ পরিস্থিতিতে যুবসমাজকে সাহসিকতা, হিকমত ও বুদ্ধিমত্তার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, আদর্শবান ও সুনাগরিক হিসেবে যুবসমাজকে গড়ে তুলতে জামায়াতে ইসলামী কাজ করছে।

তিনি আরও বলেন, যুবসমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, সুখী, সমৃদ্ধ, ইনসাফভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠন সম্ভব। ইতিহাসের বিভিন্ন সময়ে যুবকরাই পরিবর্তন ও অগ্রগতির নেতৃত্ব দিয়েছে। তাই জাতির এই ক্রান্তিকালে যুবসমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সিলেট জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি ও সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি নাজমুল হাসান শিকদারের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম। দারসুল কুরআন পেশ করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান।

সম্মেলনে আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান ও হাফিজ আনওয়ার হোসাইন খান, জেলা সেক্রেটারি মো. জয়নাল আবেদীন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম ও মাওলানা মাসুক আহমদ, জেলা নেতা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা যুব বিভাগের সহসভাপতি সায়ফুল্লাহ আল হোসাইন, সহকারী সেক্রেটারি মারুফ আহমদসহ বিভিন্ন উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।

সম্মেলনে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: